বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রায় এক দশক ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ। নিয়মিত একাদশে থাকলেও দীর্ঘদিন ধরে তার ব্যাটিং পজিশন নিয়ে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে, যার ফলে পারফরম্যান্সেও কখনো উত্থান আবার কখনো পতন দেখা গেছে। তবে আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে নিজের ব্যাটিং অবস্থান নির্দিষ্ট করতে চান তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) সংবাদ সম্মেলনে মিরাজ জানান, এখন থেকে তিনি ৭ নম্বর পজিশনেই ব্যাট করতে চান।
এ প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, বাংলাদেশ দলে আমি প্রত্যেকটা পজিশনেই ব্যাটিং করেছি এবং বুঝতে পেরেছি যে আমার ব্যাটিংটা কোন জায়গায় সবচেয়ে বেশি কাজে লাগবে দলের জন্য। যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, প্রায় ৮-৯ বছর একই পজিশনে খেলেছি। আট নম্বরেও ব্যাটিং করেছি এবং ওখান থেকে অনেক ম্যাচ বোলারদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়েছি এবং ম্যাচও জিতিয়েছি। সেজন্য আমি চিন্তা করছি যদি ৭ নম্বরে ব্যাটিং করি এটা দলের অনেক উপকারে আসবে। কারণ আমি টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক। হয়তো অনেক রান পেয়েছি কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশ টিম জেতেনি। তাই আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো পজিশন আমার জন্য।
একসময় মিডল এবং লোয়ার অর্ডারে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম ছিলেন মিরাজ। এই পজিশনে বোলারদের নিয়ে অনেক ম্যাচও জিতিয়েছেন তিনি। তবে সম্প্রতি তেমন হাসছে না তার ব্যাট। শুধু তাই নয়, বল হাতেও ঝলক অনেকটাই কমে গিয়েছে অধিনায়কের। তবে এসব নিয়ে ভাবছেন না মিরাজ। নিজের পারফরম্যান্সের চেয়ে দলের জয়টাই তার প্রথম প্রাধান্য বলে জানিয়েছেন অধিনায়ক।
‘আমি চিন্তিত না (নিজের ফর্ম নিয়ে)। সর্বশেষ যে সিরিজগুলো আমরা খেলেছি, বিশ্বকাপের পর প্রায় ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছি। অনেক গ্যাপে গ্যাপে খেলেছি। তাই আমার কাছে মনে হয় প্রত্যাশা যেমন… আমি মানে অনেক ম্যাচ জিতাবো… সেটা হয়তো হচ্ছে না, গড়পড়তা পারফরম্যান্স হচ্ছে। কিন্তু অবশ্যই চেষ্টা করব দলের জন্য ম্যাচ জেতানোর।’
তিনি বলেন, নিজেকে নিয়ে কখনোই চিন্তা করিনি। সবসময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। অবশ্যই আমার প্রথম প্রাধান্য দলের বালো ফলাফল। আর দিনশেষে পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটার জন্যই আমার ভূমিকাটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করতে এবং দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে।
ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রাথমিকভাবে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মিরাজকে। পাকিস্তান সিরিজের পর সেই মেয়াদ শেষ হবে। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, দল গোছানোর একটা বিষয় থাকবে। সেক্ষেত্রে এই সেটআপ নিয়েও আগাবে কিনা বিসিবি এবং অধিনায়ক হিসেবে মিরাজ থাকবেন কিনা সেটাও একটি বড় আগ্রহের বিষয়।
‘এটা ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের ডিসিশন (অধিনায়ক হিসেবে মিরাজ থাকবেন কিনা)। তারা এখনও এই ব্যাপারে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি। এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজের পরে হয়তো আলোচনা হবে।’
বাংলাদেশর দলের অধিনায়ক বলেন, দলের প্রয়োজনে একজন অধিনায়ক থাকবে। তবে অধিনায়ক যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে দলটাকে আরও সুন্দরভাবে তৈরি করা যায়। আমাকে যতদিনই দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব দলটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে। প্রথম দুটো সিরিজ ভালো হয়নি, আমরা হেরে গিয়েছিলাম। সর্বশেষ সিরিজে আমরা ম্যাচ জিতেছি, সিরিজও জিতেছি। বিশ্বকাপের জন্য যে-ই অধিনায়ক থাকুক না কেন, প্রথম প্রাধান্য পাবে দল এবং সামনে বিশ্বকাপ বাছাইটাও জরুরি।