বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইরানের পাঁচ নারী ফুটবল খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বিষয়টি নিশ্চিত করেছেন।
গোল্ড কোস্টের একটি হোটেল থেকে পালিয়ে যাওয়ার পর তারা অস্ট্রেলিয়ায় পৌঁছে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে বলেন, এ সাহসী নারীদের দুর্দশা অস্ট্রেলীয়দের হৃদয় স্পর্শ করেছে। তারা এখানে নিরাপদ এবং তাদের উচিত এখানে নিজের ঘরের মতো অনুভব করা।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর ওই পাঁচ ফুটবলারের নাম প্রকাশ করেছে। তারা হলেন- দলের অধিনায়ক জাহরা ঘানবারি, মিডফিল্ডার ফাতেমেহ পাসান্দিদেহ, জাহরা সারবালি আলিশাহ, মনা হামুদি এবং ডিফেন্ডার আতেফেহ রামাজানিজাদেহ।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, ইরানি দলের বাকি সদস্যরা বর্তমানে কুইন্সল্যান্ডে ২০২৬ এএফসি (এশিয়ান ফুটবল কনফেডারেশন) ওমেন্স এশিয়ান কাপে অংশ নিতে এসে গোল্ড কোস্টের একটি হোটেলে অবস্থান করছেন। তিনি আরও উল্লেখ করেন যে, দলের অন্যান্য সদস্যদেরও অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে।