বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (০৯ মার্চ) অস্ট্রেলিয়ার পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে প্রতিপক্ষের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
এই পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে যায় দলের।
আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই উজবেকদের প্রবল চাপের মুখে পড়ে। বারবার রক্ষণে হানা দেওয়া উজবেকিস্তানকে শুরুর দিকে দারুণ পজিশনিংয়ে একবার নিশ্চিত গোলবঞ্চিত করেন গোলরক্ষক মিলি আক্তার। তবে এরপর একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।
চীনের বিপক্ষে ম্যাচের মতো এই ম্যাচেও ঋতুপর্ণা চাকমার বক্সের বাইরে থেকে শট নিয়ে চমক দেখিয়েছেন। কিন্তু তার সেই শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন উজবেকর গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।
প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচে কয়েকটি গোল বাঁচিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। নৈপুণ্য দেখালেও তিন ম্যাচে মিলি গোল হজম করেছেন ১১টি।