বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফের টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ছবি: সংগৃহীত
আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ভারত টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে। এই জয়ের সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয় করার রেকর্ডও গড়ল ভারত।
ভারতীয় ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। অভিষেক শর্মা মাত্র ২১ বলে ৫১ রান করেন। স্যামসন ৪৬ বলে ৮৯ রান করেন এবং ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রানে ফিফটি পূর্ণ করেন। শেষদিকে শিবম দুবে ২৬ রান করে অপরাজিত থাকেন এবং তিলক ভার্মা ৮ রানে অপরাজিত ছিলেন। সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া যথাক্রমে ১৮ ও ১৩ রান করে আউট হন।
নিউজিল্যান্ডের পক্ষে জেমস নিশাম সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন।
ভারতের এই জয়ের ফলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুই-বারের বিশ্বকাপ জয়কে ছাড়িয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপাধারী দল হিসেবে ইতিহাস গড়ল।