বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (০৮) ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন শাহিন আফ্রিদি-ফারহানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অবশ্য শনিবার (০৭ মার্চ) কোচিং স্টাফদের একটি অংশ আগেই ঢাকায় পা রেখেছে। শনিবার ঢাকায় আসা দলটিতে ছিলেন হেড কোচ মাইক হেসন, বোলিং কোচ অ্যাশলে নোফকি, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিও ক্লিফ ডিকন ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট। সাথে ভারপ্রাপ্ত ম্যানেজার ইরতাজা কুমাইলও এসেছেন।
পাকিস্তান প্রায় ১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে। সর্বশেষ ওয়ানডে সিরিজের সফরে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এই সফরে তিনটি ওয়ানডে খেলবে ১১, ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।