বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে একতরফা আধিপত্য দেখিয়েছে জাপানের নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার পার্থে শনিবার (০৭ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ১১-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাপান।
র্যাঙ্কিংয়ে বিস্তর ফারাক, জাপানের অবস্থান ৮ নম্বরে আর ভারতের ৬৭তম। অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্কিং ১১২তম।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। এশিয়ান কাপে সবচেয়ে সফল দল চীন বিশ্বকাপের ফাইনালেও খেলেছে। আর সেই দলের বিপক্ষে বাংলাদেশ লড়াই করলো চোখে চোখ রেখে, হেরেছে মাত্র ২-০ গোলে।
পরের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে। তাদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৫-০ গোলে।
তবে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে ভারত, কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে তারা। কেননা, যেখানে র্যাঙ্কিংয়ে ৯ নম্বর দলের বিপক্ষে ৫ গোল হজম করে বাংলাদেশ, সেখানে ৮ নম্বরে থাকা দলের বিপক্ষে ১১ গোল হজম করেছে ভারত।