বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আসন্ন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের এই সিরিজের সবকটি ম্যাচের টিকিট অনলাইনে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
ক্রিকেটপ্রেমীদের জন্য এবারও রাখা হয়েছে স্বল্পমূল্যের টিকিটের সুযোগ। মাত্র ২০০ টাকায় গ্যালারিতে বসে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই উপভোগ করতে পারবেন সমর্থকরা।
স্টেডিয়ামের মোট দশটি ভিন্ন স্ট্যান্ড অনুযায়ী টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। দর্শকদের সুবিধা বিবেচনায় প্রতিটি স্ট্যান্ডের জন্য আলাদা আলাদা দাম রাখা হয়েছে, যাতে বিভিন্ন সামর্থ্যের দর্শকরা খেলা উপভোগ করতে পারেন।
সবচেয়ে কম দামী ইর্স্টান গ্যালারির টিকিট আর সর্বোচ্চ ২ হাজার টাকা দাম ধরা হয়েছে গ্রান্ড স্ট্যান্ডের সিটের মূল্য। মিডিয়া ব্লক ও ইন্টারন্যাশনাল গ্যালারির করপোরেট ব্লকের সাউথ এর টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। তবে ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ করপোরেট ব্লকের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার ২০০ টাকা। এছাড়া শহিদ মুশতাক স্ট্যান্ড ও শহিদ জুয়েল স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়।
আর শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১১ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে।