বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এএফসি এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলে হারল বাংলাদেশ নারী দল। কোরিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন কিয়ং-ইয়ং কিম। এছাড়া একটি করে গোল করেছেন জিন-হং হ্যান, ইউ-জং মিয়ং ও হাই-ইয়ং কিম। সিডনিতে বাংলাদেশ সময়
শুক্রবার (০৬ মার্চ) সিডনিতে বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে ৩টি গোল হজম করে বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধান ২ গোল করে বিরতিতে যায় উত্তর কোরিয়া। ৬৩ ও ৬৪ মিনিটে পরপর দুই গোল হজম করেন আফঈদারা। পঞ্চম গোলটি খায় বাংলাদেশ ৯০ তম মিনিটে।
দুই ম্যাচেই বাংলাদেশ গোল হজম করেছে পরপর। একটি গোল খেলে পরক্ষণেই যেন আরেকটা হজম করতে হবে। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে বিরতির আগে শেষ দুই মিনিটে দুই গোল খেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধের ইনজুরি সময়েও দুই গোল হজম করেছে।
দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের চার দলের মধ্যে সবার নিচে। উত্তর কোরিয়ার এটি দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে হারা হারিয়েছিল উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের পরের ম্যাচ ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে।