বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মার্চে বাংলাদেশ সফরকে সামনে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে একাধিক চমক থাকলেও সবচেয়ে বড় আলোচনার বিষয়— সাবেক অধিনায়ক বাবর আজমের অনুপস্থিতি। সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি।
বুধবার (০৪ মার্চ) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়।
দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার। তারা হলেন–আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেন।
এদের মধ্যে আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, শাদ মাসুদ এবং শামিল হুসেন সাম্প্রতিককালে আবু ধাবিতে পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।
সফরে দলে জায়গা হয়নি বাবর আজমের। টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের খেসারত দিয়ে তাকে বাদ পড়তে হলো ওয়ানডে ফরম্যাটের দল থেকে। যদিও সাম্প্রতিককালে এই ফরম্যাটে তার পারফরম্যান্স অপেক্ষাকৃত উজ্জ্বল। ভবিষ্যতের দল গোছানোর কথা ভেবেই তাকে এই সফরে রাখা হয়নি বলে মনে করা হচ্ছে।
আগামী ৮ মার্চ পাকিস্তান দল বাংলাদেশে এসে পৌঁছাবে। এরপর ১০ মার্চ অনুশীলন শেষে ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ সিরিজের ম্যাচগুলো গড়াবে।
বাংলাদেশ সফরের ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাইসাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসেন।