বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটার (সংগৃহীত)
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অস্থিরতা এবং একাধিক দেশের আকাশসীমা সীমিত হয়ে পড়ায় ভারতে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে তাদের যাত্রা স্থগিত হয়েছে।
জানা গেছে, বর্তমানে দুই দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ফ্লাইট সূচি নির্ধারণ করা হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতার মৃত্যুর ঘটনার পর পশ্চিম এশিয়াজুড়ে অস্থিরতা চরমে পৌঁছেছে। এর জেরে ওই অঞ্চলের আকাশসীমা সীমিত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব দুবাই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে মধ্যপ্রাচ্য হয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ভারতে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের ওপর। ওয়েস্ট ইন্ডিজ দল বর্তমানে কলকাতায় অবস্থান করছে। তাদের দলে রয়েছেন শিমরন হেটমায়ার ও শাই হোপের মতো তারকারা। অন্যদিকে জিম্বাবুয়ে দলকে বিশেষ ব্যবস্থায় দিল্লিতে রাখা হয়েছে।
সোমবার (০২ মার্চ) ভোরে জিম্বাবুয়ের একটি দল দুবাই হয়ে দেশে ফেরার কথা থাকলেও বিমান চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত ফ্লাইটে উঠতে পারেনি। ফলে মাঠের লড়াই শেষ হলেও ভূরাজনৈতিক এ সংকটে ক্রিকেটারদের দেশে ফেরা এখন অনিশ্চয়তার মুখে।
কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে বিকল্প রুটে ফেরার ব্যবস্থা করার চেষ্টা করছে বলে জানা গেছে। তবে আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আপাতত অন্য কোনো উপায় নেই।