বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তবে মধ্যপ্রাচ্যসহ ওই অঞ্চলের চলমান উত্তেজনার কারণে অনিশ্চয়তার মুখে বাবর আজমদের বাংলাদেশ সফর। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে এবং ইরান ও মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার কারণে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এই আঞ্চলিক উত্তেজনার কারণেই পাকিস্তানের বাংলাদেশ সফরটি অনিশ্চিত হয়ে পড়েছে। সিরিজ সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভ্রমণঝুঁকি বা নিরাপত্তাসংক্রান্ত শঙ্কা যদি নতুন করে না বাড়ে, তবেই কেবল সিরিজটি মাঠে গড়াবে।
সফর নিয়ে গুঞ্জন থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সিরিজ স্থগিতের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নজমুল আবেদীন বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পরিকল্পনায় কোনো পরিবর্তন এনেছে কি না, সে বিষয়ে তারা দোলাচলে আছেন। যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে তারা ভ্রমণ করতে পারবে না, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পিসিবির কাছ থেকে কোনো চিঠিপত্র পাইনি। তিনি আরও জানান, নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের জন্য বিসিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
জিও সুপার আরও জানিয়েছে, এই সিরিজের জন্য দল নির্বাচন নিয়ে চলতি সপ্তাহেই পিসিবিতে আলোচনা শুরু হবে। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাতে চাইছে পাকিস্তান। তাই নির্বাচক কমিটি দলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ফর্মহীনতায় ভোগা বাবর আজম, সাইম আইয়ুব ও মোহাম্মদ নেওয়াজদের মতো তারকাদের বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।
সর্বশেষ গত বছরের নভেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সালমান আলী আগার নেতৃত্বে সেই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।