বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই পুরস্কার ঘোষণা করেছে।
গত মাসে অনুষ্ঠিত বাছাইপর্বে মোস্তারি প্রথম ছয় ম্যাচে ২২৯ রান করেন। তার গড় ছিল ৪৫.৮০ এবং স্ট্রাইক রেট ১৪৫.৮৫। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত থেকে শেষ করার পেছনে তার ব্যাটিং বড় ভূমিকা রাখে।
থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করে আগামী জুন–জুলাইয়ে অনুষ্ঠিতব্য মূল নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার জায়গা। সেই ম্যাচে মোস্তারি করেন টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ ৫৯ রান এবং ম্যাচসেরা নির্বাচিত হন।
এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও ৪৭ রানের আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।
মাসসেরা খেলোয়াড়ের এই পুরস্কারের জন্য মোস্তারির সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিস।