বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টানা তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠা থেকে ছিটকে পড়েছে পাকিস্তান। এবার সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জিতেও প্রয়োজনীয় রানরেট অর্জন করতে না পেরে গ্রুপ ২-এর তৃতীয় হয়েই বিদায় নিতে হয়েছে তাদের। এই ব্যর্থতার পর পাকিস্তানের টিম ম্যানেজমেন্টে পরির্বতনের হাওয়া বইতে শুরু করেছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন। টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগাকে সরানোর সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন নাকভি। বিশ্বকাপের আগে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট তাকে আশ্বস্ত করেছিলেন যে দল ভালো প্রস্তুত এবং বড় সাফল্য পেতে পারে। কিন্তু বাস্তবে তা হয়নি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিশ্বকাপ শেষে কয়েকজন ক্রিকেটারের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হতে পারে। সেই তালিকায় রয়েছেন সালমান আলি আগা, বাবর আজম, উসমান খানসহ আরও কয়েকজন। নতুন অধিনায়ক হিসেবে শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির নাম শোনা যাচ্ছে। দুজনই টি–টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞ এবং নেতৃত্বের সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় আছেন।
প্রধান কোচ মাইক হেসন নাকি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, আধুনিক টি–টোয়েন্টির চাহিদা মেটাতে দলকে নতুন করে গড়তে হবে। কিছু সিনিয়র ক্রিকেটারের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও মত দিয়েছেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে ঝড় বইতে চলেছে। অধিনায়কত্ব থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ, সবই এখন অনিশ্চিত।