বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লুসাইল স্টেডিয়াম মানেই ফুটবলের ইতিহাস সৃষ্টির মঞ্চ। ২০২২ সালের ১৮ ডিসেম্বর এখানেই আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। আগামী ২৮ মার্চ বাংলাদেশ সময় রাত ১২টায় আবারও এই স্টেডিয়াম সেজে উঠবে। সেই রাতে ফাইনালিসিমার মঞ্চে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। ইতোমধ্যে ম্যাচটির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনালিসিমা ম্যাচের ৮৮,৯৬৬টি টিকিট মাত্র দুই ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়েছে। মাঠ যত বড়, ব্যক্তিগত দ্বৈরথ তত বড়। আর্জেন্টিনার লিওনেল মেসি সেই স্টেডিয়ামে ফিরছেন যেখানে তিনি বিশ্বকাপ জিতেছিলেন। বিপরীতে স্পেনের নতুন প্রতিভা লামিন ইয়ামাল তরুণ প্রজন্মের গতি এবং সৃজনশীলতার প্রতীক।
ফিফা র্যাংকিং অনুযায়ী বিশ্বের প্রথম এবং দ্বিতীয় সর্বোচ্চ দল মুখোমুখি হতে যাচ্ছে। ম্যাচের টিকিট পুরোপুরি ডিজিটাল এবং ফেরতযোগ্য নয়, প্রতিজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পেরেছেন। মূল টিকিটের দাম ছিল ৫০ ডলার থেকে ৩৩০ ডলার পর্যন্ত। ওয়েবসাইটের টিকিট বিক্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কালোবাজারে আকাশছোঁয়া দামে সেগুলো আবারও বিক্রি করছেন কেউ কেউ।
ফাইনালিসিমার গত আসরে ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে এবার পরিস্থিতি আগের চেয়ে আরও উত্তেজনাপূর্ণ। ২০২২ বিশ্বকাপের স্মৃতিময় স্টেডিয়ামে র্যাংকিংয়ের দুই শীর্ষ দলের মুখোমুখি লড়াই দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা বয়ে এনেছে। কারণ, আর চার মাস পরই শুরু হতে যাচ্ছে আরেকটি বিশ্বকাপ।