বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান সফল তারকাদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট’। প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়াপ্রেম ও স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সাতটি ভিন্ন ডিসিপ্লিনের ৯ জন কৃতী ক্রীড়াবিদকে প্রদান করা হচ্ছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড’।
আগামীকাল রোববার রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হবে। ট্রাস্টের একটি সূত্র নিশ্চিত করেছে যে, ফুটবলে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার ও বর্তমান সফল কোচ আলফাজ আহমেদ।
খেলোয়াড় হিসেবে তিনটি আন্তর্জাতিক শিরোপাজয়ী আলফাজ বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাগআউটেও সফল।
ক্রিকেট থেকে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটের শুরুর দিককার কাণ্ডারি হাবিবুল বাশার সুমন এবং নারী দলের উদীয়মান পেসার মারুফা আক্তার। লড়াই করে উঠে আসা মারুফা বর্তমানে নারী ক্রিকেট দলের অন্যতম প্রধান শক্তি। হকিতে ইতিহাস গড়া পারফরম্যান্সের জন্য পুরস্কার পাচ্ছেন আমিরুল ইসলাম।
গত যুব হকি বিশ্বকাপে ১৮ গোল করে বিশ্বরেকর্ড গড়া এই তরুণ তুর্কি চ্যালেঞ্জার ট্রফি জয়ে মূখ্য ভূমিকা রেখেছিলেন।
এছাড়া টেবিল টেনিসের ফেডারেশন কাপ জয়ী খৈ খৈ মারমা, ব্যাডমিন্টনের আল আমিন জুমার এবং আর্চারির সাগর ইসলামও পাচ্ছেন এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড। বিশেষ অলিম্পিক এবং কারাতে ইভেন্ট থেকেও সেরাদের পুরস্কৃত করা হবে বলে জানা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটায় আমন্ত্রিত অতিথিদের জন্য অনুষ্ঠানস্থলের দ্বার উন্মুক্ত করা হবে। মূল পর্ব শুরু হবে বিকেল ৩টায় এবং ৪টা থেকে শুরু হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে সন্ধ্যা ৬টায় দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট জানিয়েছে, ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামীতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।