বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি:সংগৃহীত
সুপার এইটে দুই ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বিশেষ করে গত বুধবার নিউজিল্যান্ডের কাছে বিশাল হারের পর লঙ্কানদের তুমুল সমালোচনা চলছে। মারভান আতাপাত্তু, কুমার সাঙ্গাকারার মতো সাবেকরা শ্রীলঙ্কার ক্রিকেটে পরিবর্তনের ডাক দিয়েছেন।
গণমাধ্যমে গুঞ্জন, এই আসর শেষে দলটির কোচ-অধিনায়কসহ টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে এসব গুঞ্জন কানে তুলছেন না অধিনায়ক দাসুন শানাকা। আপাতত তাঁর সব মনোযোগ পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে মাথা উঁচু করে আসর শেষ করা।
কিউইদের বিপক্ষে হারের পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন শানাকা। আবার কবে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন, সে হতাশাও ঝরেছিল তাঁর কণ্ঠে। তবে সম্মান নিয়ে আসর শেষ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি, ‘আর মাত্র একটি ম্যাচ। আমরা ভালো খেলে আসরটা শেষ করতে চাই। আশা করছি, এটা হবে আমাদের আসরের সেরা ম্যাচ।'
এজন্য ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন তিনি, ‘টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। এক-দুজনের ওপর নির্ভর করা চলবে না, দল হিসেবে খেলতে হবে।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কান ব্যাটাররা দারুণ পারফর্ম করলেও সুপার এইটে এসে তারা চরম ব্যর্থ হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ রানে অলআউট হওয়ার পর কিউইদের বিপক্ষে ৮ উইকেটে মাত্র ১০৭ রান তুলতে সমর্থ হয়েছিল তারা।
পাকিস্তানের জন্য এ ম্যাচটি অবশ্য গুরুত্বপূর্ণ। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড জেতায় পাকিস্তানের জন্য এ ম্যাচ হবে সেমিতে যাওয়ার ভালো সুযোগ। এজন্য জয়ের পাশাপাশি নেট রান রেটের হিসাবও মেলাতে হবে সালমান- শাহিনদের।