বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে নিউজিল্যান্ডের হারের পরও পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে। সমীকরণ ছিল এমন নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড হারলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হতো। তেমনটা না হওয়ায় শনিবার ( ২৮ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে সেমিতে চোখ রেখে।
পাকিস্তানের জন্য নেট রানরেটের জটিল একটা হিসাবও সামনে চলে এসেছে। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়, তাদেরও নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে। দুই দলের পার্থক্য নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে। এই মুহূর্তে নেট রান রেটে এগিয়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের রান রেট -০.৪৬১, আর নিউজিল্যান্ডের +১.৩৯০। তাই পাকিস্তানকে জিততে হবে নেট রানরেটের হিসেব মাথায় রেখেই।
আগে ব্যাট করলে ম্যাচ জিততে হবে ন্যূনতম ৬৪ রানে। আর পরে ব্যাট করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। তবে পাকিস্তানের সাবেক তারকা ও ধারাভাষ্যকার রমিজ রাজা মনে করছেন, এসব পরিসংখ্যান সেমিতে ওঠার জন্য যথেষ্ট নয়। তিনি এক্সে লিখেছেন, পাকিস্তান কীভাবে কোয়ালিফাই করবে? ৬৫ রানের জয় কিংবা ১৩ ওভারের মধ্যে টার্গেটে পৌঁছে নয়, শুধু রমজানের বরকতই পারে পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে।
আজকের ম্যাচে যদি পাকিস্তান হেরে যায়, তাহলে নিউজিল্যান্ড চোখ বন্ধ করে চলে যাবে সেমিফাইনালে। আর পাকিস্তান যদি নির্দিষ্ট ব্যবধানে বা নির্দিষ্ট ওভারে জিততে না পারে, তাহলেও নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে। সুতরাং সালমান আগার দলের জন্য আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।