বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইউরোপীয় ক্লাব ফুটবলের আর্থিক চিত্র নিয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জার্সি বিক্রি ও বিপণন আয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ইউয়েফা প্রকাশিত ইউরোপীয় ক্লাব অর্থনীতি ও বিনিয়োগ পর্যালোচনা ২০২৫ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। স্পেনের ক্রীড়া দৈনিক এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের শীর্ষ ২৫টি ক্লাবের মধ্যে ২১টি ২০২৫ সালে কিট প্রস্তুতকারক ও বিপণন থেকে আগের বছরের তুলনায় বেশি আয় করেছে। এর মধ্যে ১৯টি ক্লাব সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। তবে সবচেয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে বার্সেলোনার ক্ষেত্রে।
উয়েফার তথ্য বলছে, গত অর্থবছরে আয় বৃদ্ধির দিক থেকে সর্বোচ্চ উল্লম্ফন বার্সেলোনার। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানর নাইকির সঙ্গে নবায়ন করা চুক্তির প্রথম পূর্ণ মৌসুম এ প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। যেখানে শীর্ষ ২৫ ক্লাবের গড় প্রযুক্তিগত সরবরাহকারী আয়ের বৃদ্ধি ছিল প্রায় ৬ শতাংশ, সেখানে বার্সেলোনার প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি।
জার্সি বিক্রি ও বিপণন মিলিয়ে ২৭৭ মিলিয়ন ইউরো আয় করেছে কাতালান ক্লাবটি, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। তুলনায় রিয়াল মাদ্রিদ আয় করেছে ২৩১ মিলিয়ন ইউরো এবং বায়ার্ন মিউনিখ ১৮৯ মিলিয়ন ইউরো।
তালিকায় এরপর রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ১৭২ মিলিয়ন ইউরো, আর্সেনাল ১৫১ মিলিয়ন, লিভারপুল ১৪৮ মিলিয়ন, টটেনহাম ১০২ মিলিয়ন, চেলসি ৯৫ মিলিয়ন, পিএসজি ৮৮ মিলিয়ন এবং ম্যানচেস্টার সিটি ৮৮ মিলিয়ন ইউরো আয় করেছে।
মেসি-পরবর্তী সময়েও বার্সেলোনার বাণিজ্যিক শক্তি পুনরুদ্ধারের ইঙ্গিত মিলছে এ পরিসংখ্যানে। নম্বর টেন জার্সিধারী তরুণ তারকা লামিন ইয়ালমালের উত্থান জার্সি বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ানো সত্ত্বেও আয় তালিকায় বার্সেলোনার পেছনে রয়েছে রিয়াল মাদ্রিদ। উয়েফার সর্বশেষ প্রতিবেদনে ইউরোপীয় ক্লাব ফুটবলের বাণিজ্যিক প্রতিযোগিতায় বার্সেলোনার এগিয়ে থাকার চিত্রই উঠে এসেছে।
সুত্র: মুন্ডো দেপোর্তিভো