বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট না হলেও, সম্ভাবনাময় হিসেবেই ক্রিকেট বিশ্লেষকদের তালিকায় নাম ছিল সহ-আয়োজক শ্রীলঙ্কার। সুপার এইট নিশ্চিত করতে পারলেও এরপর আর বেশিদূর এগোতে পারেনি। পরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকেও ছিটকে গেছে দাসুন শানাকার দল। এমন পারফরম্যান্সে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা।
তবে, দেশের ক্রিকেট ভক্তদের ধৈর্য ধরার এবং জাতীয় দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক হিসেবে কাজ করা লাসিথ মালিঙ্গা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মালিঙ্গা লিখেছেন, ১৯৯৬ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর কিছু টুর্নামেন্ট থেকে হতাশাজনক বিদায় ছিল। চারটি বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট থাকলেও প্রকৃত সমর্থকরা কখনও দলকে ছেড়ে যায়নি।
তিনি আরও লিখেছেন, ভক্তদের সমর্থন ও বিশ্বাসই শেষ পর্যন্ত ২০১৪ সালের বিশ্বকাপ সাফল্যের ভিত গড়ে দেয়। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ও সংগ্রামের পর আসা সেই শিরোপা প্রমাণ করেছে ধৈর্য, অধ্যবসায় ও খেলাটির প্রতি ভালোবাসা থাকলে সাফল্য ধরা দেয়। সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর ১২ বছর পেরিয়ে গেলেও আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে শ্রীলঙ্কা।
তিনি আরও বলেন, অসংখ্য জ্ঞানী ও নিবেদিত প্রাণ সমর্থক দলের সাথে আছে। পরবর্তী শিরোপা না আসা পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাবেন।