বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি:সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে হারলেও জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার জন্য হয়ে থাকল স্মরণীয় এক উপলক্ষ। বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরল এক ‘ডাবল’ কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাজা। ভারতের বিপক্ষে ২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ইনিংসের ১৪তম ওভারে অক্ষর প্যাটেলের বলে চার মেরে এই মাইলফলকে পৌঁছান তিনি। ১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২১ বলে ২টি চার ও ২টি ছক্কায় সাজানো ৩১ রান। ১৩২ ম্যাচ খেলা জিম্বাবুয়ে অধিনায়কের নামের পাশে এখন ১০৪ উইকেট ও ৩০১৬ রান।
সিকান্দার রাজার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন অনন্য ডাবলের কীর্তি ছিল কেবল মালয়েশিয়ার বীরানদীপ সিংয়ের। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ১১১টি টি-টোয়েন্টি খেলে ৩১৮০ রান ও ১০৯ উইকেট শিকার করেছেন।
শুধু ডাবলই নয়, এই ম্যাচে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন রাজা। জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তিনি। সব মিলিয়ে এই সংস্করণে তিন হাজারের বেশি রান করা বিশ্বের ১৪তম ব্যাটার তিনি।