বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি:সংগৃহীত
খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত। বৃহস্পতিবার চেন্নাইয়ে সুপার এইটের বাঁচামরার লড়াইয়ে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে স্বাগতিকরা। ভারতের এই জয়ে সুপার এইট থেকে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আর প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাট করতে নেমে চার ছক্কার বন্যা বইয়ে দেন ভারতের ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ভারত। এটি চলতি আসরের সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার অভিষেক শর্মা। শেষদিকে মাত্র ৩১ বলে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ২৩ বলে অপরাজিত ৫০ এবং তিলক ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন। ভারতীয় ইনিংসে সব মিলিয়ে ১৭টি ছক্কা হাঁকানো হয়।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্রায়ান বেনেটের অনবদ্য ৯৭ রানের ইনিংসে ভর করে ১৮৪ রান পর্যন্ত যেতে সক্ষম হয় জিম্বাবুয়ে। ৫৯ বলের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা হাঁকান বেনেট। শেষ ওভারে সেঞ্চুরির জন্য ১৪ রান দরকার হলেও তিনি ১১ রান নিতে সক্ষম হন।
ভারতের হয়ে বল হাতে ২৪ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। বিশ্বকাপে সব মিলিয়ে তার উইকেট হলো ৩৫টি। এই টুর্নামেন্টে বাঁহাতি পেসারদের মধ্যে এটিই সর্বোচ্চ উইকেটের রেকর্ড। আগের রেকর্ড ছিল ট্রেন্ট বোল্টের, ৩৪টি।