বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আফগানিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক পদ থেকে রশিদ খানকে সরানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে আফগানিস্তানের একাধিক গণমাধ্যম। তার জায়গায় টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। গণমাধ্যমগুলোর দাবি, বোর্ডের এই সম্ভাব্য সিদ্ধান্তের পেছনে ‘ব্যক্তিগত কিছু বিষয়’ কাজ করছে।
যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এসিবি। রশিদ খান দীর্ঘদিন ধরেই আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি বোলারদের একজন হিসেবে পরিচিত রশিদ ২০১৯ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন। পরবর্তীতে দলীয় রদবদলের সময় আবারও নেতৃত্বের দায়িত্ব পান তিনি।