বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে গতকাল। যেখানে বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’-তে। ইংল্যান্ডের মাটিতে আগামী ১২ জুন থেকে ১২ দলের এই আসর শুরু হবে। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
এ ছাড়া ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগ্রেস নারীদের। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।
বিসিবির একজন কর্মকর্তা জানান, বিশ্বকাপের আগে আমাদের বিপিএল রয়েছে। শ্রীলঙ্কার সাথে খেলা রয়েছে। বিশ্বকাপের আগে আরেকটা টুর্নামেন্ট খেলা হবে। স্কটল্যান্ডের সঙ্গে আমরা কথা বলেছি সেই সঙ্গে নেদারল্যান্ডসও আছে।
বিশ্বকাপের আগে আমরা আসলে কন্ডিশনটা পরখ করে দেখতে চাই। যেহেতু ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডের কন্ডিশন মোটামুটি একই পরিবেশ। বাউন্স পেস রয়েছে বল টার্ন করে। খারাপ হবে না আশা করছি।