বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দাপুটে জয়ের রেশ কাটতে না কাটতেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে প্রোটিয়াদের আতিথ্য নেবে টাইগাররা। এই সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
টেস্ট সিরিজের পর ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।
সিএসএ প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে মুখিয়ে আছে তারা। শুধু আয়োজক হিসেবে নয়, শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রস্তুত করাই তাদের মূল লক্ষ্য।