বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে শিরোপা জিততে বাংলাদেশ ‘এ’ দলকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। রোববার টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছে ভারত ‘এ’ দল। ২৫ রানে ৪ উইকেট নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক ও লেগ স্পিনার ফাহিমা খাতুন।
তেরদাতাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার নন্দিনী কশ্যপ ও দিনেশ বৃন্দা। ৫ ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেন তারা। তবে ষষ্ঠ ওভারে ১৭ বলে ১৯ রান করা বৃন্দাকে বোল্ড করে এই প্রতিরোধ ভাঙেন ফাতেমা জাহান। এরপরই ভারতীয় শিবিরে রীতিমতো ঝড় বয়ে যায়। সপ্তম ওভারে রান আউটের শিকার হন ওপেনার নন্দিনী (৮) এবং ফারজানা ইয়াসমিনের বলে ‘গোল্ডেন ডাক’ মেরে ফেরেন মিন্নু মনি। অষ্টম ওভারে ফাহিমা খাতুন সাজঘরে ফেরান আনুস্কা শর্মাকে (৮)। চোখের পলকেই বিনা উইকেটে ৩০ রান থেকে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৪ রানে।
টপ অর্ডারের এমন ধসের পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলের হাল ধরেন তেজল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব। পঞ্চম উইকেটে ৫১ বল মোকাবিলায় ৬৯ রানের দারুণ এক জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তারা। ১৭তম ওভারে বল হাতে এসে আবারও আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা। ৩০ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৩৬ রান করা ভারত অধিনায়ক রাধাকে বিদায় করেন তিনি। ওই ওভারেই তানুজা কানোয়ারকেও (১) আউট করেন ফাহিমা এবং পরে প্রেমা রাওয়াতকে (৪) ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন বাংলাদেশ অধিনায়ক।
তবে সতীর্থদের আসা-যাওয়ার মাঝেও একপ্রান্ত আগলে রেখে ভারতীয় ইনিংসের লাগাম টেনে ধরেন তেজল হাসাবনিস। শেষ পর্যন্ত মাত্র ৩৪ বলে ৩টি চার ও ২টি বিশাল ছক্কায় ৫১ রানের চমৎকার এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার এই হাফ সেঞ্চুরির সুবাদেই ১৩৪ রানের লড়াকু পুঁজি পায় ভারত।