বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি :সংগৃহীত
মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপে দুরন্ত গতিতে ছুটছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর এবার সেমিফাইনালেও দাপুটে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। অল্প পুঁজি নিয়েও পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ফাইনালে পা রেখেছে ফাহিমা খাতুনের দল।
ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের সংগ্রহ পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে অধিনায়কের ব্যাট থেকেই। ৩২ বলের লড়াকু ইনিংসে ৫টি চার হাঁকান ফাহিমা। এছাড়া শারমিন সুলতানা ১৫, শামীমা সুলতানা ১৩ এবং ওপেনার ইশমা তানজিম ১২ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
পাকিস্তানের হয়ে বল হাতে হাফসা খালিদ ২টি এবং ওয়াহিদা আক্তার, মমিনা রিয়াসাত, আনোশা নাসির ও ওমাইমা সোহেল একটি করে উইকেট নেন।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে পাকিস্তানের মেয়েরা। মেঘলা-ফাহিমাদের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র ১৬.৪ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। দলটির হয়ে শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ১৪, হাফসা ১২ এবং ইউসরা আমির ১১ রান করেন। বাকিরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে।
বাংলাদেশের হয়ে বল হাতেও উজ্জ্বল ছিলেন ফাহিমা খাতুন, নেন ২টি উইকেট। সানজিদা আক্তার মেঘলাও শিকার করেন ২ উইকেট। এছাড়া ফারিয়া তৃষ্ণা, ফাতেমা জাহান এবং ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট নিয়ে দলের বিশাল জয় নিশ্চিত করেন।
রোববার শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত নারী দল। ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে শিরোপার এই লড়াই।