বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হয়েছে ২৩ জানুয়ারি। ২৫ দিন পর
গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা তাদের শতভাগ পারিশ্রমিক বুঝে পেয়েছেন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, ১২ বছর পরও পারিশ্রমিক নিয়ে আলোচনা করা হতাশার। আর্থিক শৃঙ্খলা রক্ষায় এবার আপস করা হয়নি।
চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স সবার আগে পুরো অর্থ পরিশোধ করেছে। রংপুর ৭৫ শতাংশ টাকা দিয়েছে। নোয়াখালীর ১ কোটি ৭৫ লাখ টাকা বকেয়া। বিসিবির কাছে তাদের ২ কোটি টাকার পে-অর্ডার রয়েছে, সেখান থেকে খেলোয়াড়দের পাওনা পরিশোধ করা হবে।
ঢাকা ক্যাপিটালসের পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং সিলেট টাইটান্সের জমা অর্থ দিয়ে সংশ্লিষ্টদের পাওনা দেওয়া হবে। সিলেটের এক বিদেশি ক্রিকেটারের অর্থপ্রদানে সামান্য জটিলতা থাকলেও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে বিসিবি। ঈদের আগেই সব বকেয়া পরিশোধের লক্ষ্য বিসিবির।