বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ সালের জন্য জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করে বিসিবি। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন এই চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার।
বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী, চুক্তিতে খেলোয়াড়দের বেতন কাঠামো অনুযায়ী মূলত চারটি গ্রেডে (এ, বি, সি, ডি) ভাগ করা হয়েছে। কাঠামোর শীর্ষে ‘এ প্লাস’ গ্রেড রাখা হলেও, সেখানে কারও নাম নেই। এই গ্রেডের মাসিক বেতন নির্ধারণ করা ছিল ১০ লাখ টাকা।
৮ লাখ টাকা বেতনের ‘এ’ গ্রেডে জায়গা পেয়েছেন চারজন ক্রিকেটার। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ। শীর্ষ গ্রেড ফাঁকা থাকায় মূলত এরাই এবার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার।
সবচেয়ে বেশি ১১ জন ক্রিকেটার স্থান পেয়েছেন ৬ লাখ টাকা মাসিক বেতনের ‘বি’ গ্রেডে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামের পাশাপাশি এই তালিকায় আছেন তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং পেসার নাহিদ রানা।
অন্যদিকে, ৪ লাখ টাকা বেতনের ‘সি’ গ্রেডে রয়েছেন ৬ জন। তারা হলেন- সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।
সর্বনিম্ন ২ লাখ টাকা বেতনের ‘ডি’ গ্রেডে জায়গা পেয়েছেন ৭ জন ক্রিকেটার। তারা হলেন- সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং কাজী নুরুল হাসান সোহান।