বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি নতুন সেন্ট্রাল কন্ট্রাক্টের তালিকা ঘোষণা করেছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন এই চুক্তিতে এবার মোট ২৮ জন ক্রিকেটারকে চারটি গ্রেডে ভাগ করে মাসিক বেতন দেওয়া হবে। বিশেষ ব্যাপার হলো, এবার এ প্লাস ক্যাটাগরি (মাসিক ১০ লাখ টাকা) রাখা হয়নি। কারণ বর্তমানে কোনো খেলোয়াড়ই নিয়মিত তিন ফরম্যাটে খেলছেন না। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করে বিসিবি।
গ্রেড এ-তে (মাসিক ৮ লাখ টাকা) রাখা হয়েছে চারজন শীর্ষ খেলোয়াড়কে। যেখানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ।
গ্রেড বি-তে (মাসিক ৬ লাখ টাকা) আছেন ১১ জন। মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
গ্রেড সি-তে (মাসিক ৪ লাখ টাকা) ছয়জন খেলোয়াড়। সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।
আর গ্রেড ডি-তে (মাসিক ২ লাখ টাকা) সাতজন। সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং কাজী নুরুল হাসান সোহান।