বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এবারও পবিত্র রমজান মাসে বিশেষ ব্যবস্থা চালু রাখছে ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ ও ইংলিশ ফুটবল লীগ। মুসলিম খেলোয়াড়দের জন্য রোজা ভাঙার জন্য রাখা হবে স্বল্প সময়ের বিরতি।
চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে আরবী রমজান মাস। ইসলাম ধর্মানুসারে, মুসলিমদের জন্য এ মাসজুড়ে রোজা রাখা ফরজ। যুক্তরাজ্যে রমজানের সময় সূর্যাস্ত হয় আনুমানিক বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে (জিএমটি)। মূলত শনিবারের বিকাল সাড়ে ৫টা ও রোববারের বিকাল সাড়ে ৪টার ম্যাচগুলোতে সংক্ষিপ্ত বিরতির প্রয়োজন হতে পারে। আগের বছরগুলোর মতোই ক্লাব অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তারা খেলার স্বাভাবিক বিরতির কোনো মুহূর্তে মুসলিম খেলোয়াড় বা কর্মকর্তাদের রোজা ভাঙার সুযোগ দেবেন। সংশ্লিষ্ট দল ও কর্মকর্তারা ম্যাচের আগে আলোচনা করে ঠিক করবেন বিরতি প্রয়োজন কি না এবং আনুমানিক কয়টা নাগাদ খেলা থামানো হবে। এ বিরতি দলীয় পানীয় বিরতি অথবা কৌশলগত টাইম-আউট হিসেবে কাউন্ট করা হবে না।
তবে ম্যাচ চলাকালীন এ বিরতি দেয়া হবে না। গোল কিক, ফ্রি কিক অথবা থ্রো-ইনের মতো সুবিধাজনক সময়ের প্রথম বিরতিতেই খেলা থামানো হবে।