বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গত বছর এশিয়া কাপের মতো এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়কের সঙ্গে টস শেষে রীতিঅনুসারে হ্যান্ডশেক করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
গত বছর এশিয়া কাপে তিনটি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তিনবারের সাক্ষাতে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি ভারতীয়রা।
শ্রীলংকার কলম্বোয় ম্যাচ শুরু হওয়ার আগেই সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছে, করমর্দন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই থাকবে।
গতকার রবিবার হাত মেলাবেন কি না এমন প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেছিলেন, ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি। ওই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। আপাতত ভাল করে খাব, ভাল করে ঘুমোব। তাই ২৪ ঘণ্টা অপেক্ষা করতেই হবে।
একই প্রশ্নের উত্তরে পাকিস্তানের অধিনায়ক আগা সালমান বলেছিলেন, দেখাই যাক কাল কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়। আমার ব্যক্তিগত মতামতের কোনও অর্থ নেই। অতীতে যে ভাবে ক্রিকেট খেলা হয়েছে, সে ভাবেই খেলা উচিত। এটা (করমর্দন) নিয়ে ওরা সিদ্ধান্ত নিক।