বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত। রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সালমান আলী আগা।
এর আগে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগ পর্যন্তও শুষ্ক ছিল কলম্বোর আবহাওয়া। বৃষ্টি হয়নি। তবে তাদের প্রকাশিত ছবিতে আকাশে কালো মেঘ দেখা গেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কলম্বোর আবহাওয়া এখন উঞ্চ ও আর্দ্র। তবে একটু বৃষ্টির কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটার লাইভ ফিডে। তাঁরা জানিয়েছে, তাপমাত্রা প্রায় ২৯–৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ও আকাশ মেঘলা। সাময়িক একটু বৃষ্টির ফলে পরিবেশ স্যাঁতসেঁতে আর আর্দ্রতা ৬৩ শতাংশ থাকায় বাইরে বেশ ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আটবারের দেখায় ভারত জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তান জিতেছে এক ম্যাচ।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তার দলে দুটি পরিবর্তন এসেছে। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে ঢুকেছেন। অর্শদীপের দলের বাইরে থাকার কথা বললেও আরেকজন কে তা জানাননি।
আজও সূর্যকুমার ও আগা সালমান কেউ কারও সঙ্গে টসের আগে পরে হাত মেলাননি। হাত না মেলানোর ধারা এই ম্যাচেও বহাল থাকল।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
ভারত: ইশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।
উল্লেখ্য, স্টেডিয়ামের বাইরে প্রায় আড়াই হাজার নিরাপত্তারক্ষী আছেন।