বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

র্যাঙ্কিংয়ে এক দলের অবস্থান ৩, অন্য দলের ১৩। দুই দলের শক্তি সামর্থ্য, টি–টুয়েন্টি বিশ্বকাপে সাফল্যের হারেও ব্যবধান এমন বড়সড়ই। তবু তিন নম্বরে থাকা ইংল্যান্ড আজ ১৩ নম্বরের স্কটল্যান্ড নিয়ে বড় দুশ্চিন্তায়ই ছিল। হারলেই যে সুপার এইটের সম্ভাবনা মিইয়ে যেত!
তবে কলকাতার ইডেন গার্ডেনে শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বেঁচেছে হ্যারি ব্রুকসের দল। ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল ইংল্যান্ড। রান তাড়ায় ইংল্যান্ডের লক্ষ্য ছিল ১৫৩। কিন্তু প্রথম ওভারে ফিল সল্ট আর দ্বিতীয় ওভারে জস বাটলারের উইকেট হারিয়ে দলটি খোলসের মধ্যে ঢুকে পড়ে। প্রথম চার ওভারে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ২১। এ সময়ে একটিও বাউন্ডারি হয়নি।
পরিসংখ্যান বলছে, টি–টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা যেখানে কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে পূর্ণ সদস্যের দেশ প্রথম চার ওভারেই কোনো বাউন্ডারি মারতে পারেনি।
ইনিংসের ২৭তম বলে প্রথম বাউন্ডারি পাওয়া ইংল্যান্ড অবশ্য ঘুরে দাঁড়িয়েছে দ্রুতই। জ্যাকব বেথেল ও টম ব্যান্টনের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৬ রান।