বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রথম ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ম্যাচে নামিবিয়া। প্রথম ম্যাচের পর ২য় ম্যাচেও জিতলো ভারত। এবার তারা নামিবিয়াকে হারিয়েছে ৯৩ রানের বিশাল ব্যবধানে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তবে নামিবিয়া যে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নিয়ে ভুল করেছে তার প্রমাণ দিলেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার ইশান কিশান ২৪ বলে ৬১ রান করে শুরুতেই ঝড় তোলেন। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৫টি। মিডল অর্ডারে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। ২৮ বলে ৫২ রান করেন তিনি। ৪টি করে বাউন্ডারি ও ছক্কা মারেন পান্ডিয়া।
মাঝে সাঞ্জু স্যামসন ২২, তিলক ভার্মা ২৫, সুর্যকুমার যাদব ১২ ও শিবাম দুবে করেন ২৩ রান। নামিবিয়ার হয়ে গেরহার্ড এরাসমাস ৪ উইকেট নেন। বেন শিকোঙ্গো, জেজে স্মিট ও বার্নার্ড স্কলটজ ১টি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় নামিবিয়া। ২৯ রান করেন লরেন স্টিনক্যাম্প। ২২ রান করেন ইয়ান ফ্রাইলিংক। ইয়ান নিকোল লফটি ইটন ১৩ রান করেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাস করেন ১৮ রান। ১১ রান করেন জেন গ্রিন। বাকিরা দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি।