বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কোপা দেল রে সেমিফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ–বার্সেলোনার ম্যাচে চোখ রাখার কথা কয়জনেরই আর মনে ছিল! কিন্তু এই ভুলে যাওয়ার মাঝেই যেন নীরবে বিপ্লব ঘটিয়ে দিল আতলেতিকো। প্রথমার্ধেই বার্সেলোনার জালে চারবার বল জড়ায় তারা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না খেলেও ৪–০ গোলের হারে এখন বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে বার্সা। যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে, শেষ কবে প্রথমার্ধে চার গোল খেয়েছিল বার্সা?
বার্সার প্রথম গোল হজমটি ছিল আত্মঘাতী। ম্যাচের ৭ মিনিটে আত্মঘাতী গোলে আতলেতিকোকে এগিয়ে দেন এরিক গার্সিয়া। ম্যাচের ১৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আতোয়াঁন গ্রিজমান। ৩৩ মিনিটে পরের গোলটি করেন আদেমোলা লোকমান এবং সর্বশেষ যোগ করা সময়ে গোল করেন হুলিয়ান আলভারেজ।
এর ফলে ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো কোনো অফিশিয়াল ম্যাচে প্রথমার্ধে চার গোলে পিছিয়ে থাকল বার্সা। প্রায় ৭৩ বছর আগে লা লিগায় বার্সার বিপক্ষে চার গোলে এগিয়ে থাকা দলটি ছিল রিয়াল মাদ্রিদ।
আতলেতিকোর কাছে ভরাডুবির পর বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘প্রথমার্ধে আমরা দল হিসেবে ভালো খেলতে পারিনি, আসলে দল হিসেবেই খেলিনি। খেলোয়াড়দের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল এবং আমরা যেভাবে তাদের ওপর প্রেসিং করতে চেয়েছিলাম পারিনি। প্রথম ৪৫ মিনিটে আমরা বড় একটা শিক্ষা পেয়েছি। কখনো কখনো সঠিক সময়ে এমন শিক্ষা পাওয়াটা ভালো হয়—হয়তো আজই সেই সঠিক সময়।’