বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিনা মেঘে বজ্রপাত! কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পরাশক্তি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম ‘অঘটন’ ঘটাল জিম্বাবুয়ে। ২০০৭ সালের কেপ টাউনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এটি অজিদের বিপক্ষে তাদের দ্বিতীয় জয়।
১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্সের তোপে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ২৯ রানেই সাজঘরে ফেরেন জশ ইংলিস, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। মুজারাবানি ও ইভান্স মিলে ৭ উইকেট শিকার করে ১৯.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে দেন অজিদের।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪, মারুমানির ৩৫ এবং সিকান্দার রাজার ১৩ বলে অপরাজিত ২৫ রানের ঝোড়ো ইনিংসে ২ উইকেটে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় জিম্বাবুয়ে।