বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে অভিনব উদ্যোগ নিয়েছে মেক্সিকো। দেশটির পুলিশ অপরাধ দমনে ব্যবহার করবে রোবট কুকুর। সোমবার এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চার পায়ে হাঁটা এই রোবটগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করতে পারবে। সেখানে গিয়ে লাইভ ভিডিও পাঠাবে নিরাপত্তা বাহিনীর কাছে। পুলিশ আগে পরিস্থিতি দেখবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ্বকাপ। মেক্সিকো যৌথভাবে এই আসরের আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। মন্তেরে শহরের আশপাশের এলাকা গুয়াদালুপে সিটি কাউন্সিল ২৫ লাখ পেসো দিয়ে এসব রোবট কিনেছে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। গুয়াদালুপে এলাকায় বিশ্বকাপের একটি ভেন্যু রয়েছে।
স্থানীয় সরকারের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি রোবট কুকুর পরিত্যক্ত ভবনের ভেতর দিয়ে হাঁটছে। এমনকি সিঁড়িও ভাঙছে। কিছুটা কষ্ট হলেও এটি ওপরে উঠতে সক্ষম হয়। ভিডিওতে আরও দেখা যায়, রোবটটি সামনে এগিয়ে গিয়ে সরাসরি লাইভ ছবি পাঠাচ্ছে। এর পেছনে ধীরে ধীরে এগোচ্ছেন পুলিশ সদস্যরা