বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হার্ষিত রানা
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল (শনিবার)। আগের দিন ভারতের ক্যাম্পে ইনজুরির ধাক্কা লেগেছে। তাদের পেসার হার্ষিত রানা প্রস্তুতি ম্যাচে পাওয়া চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। গত বুধবার নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি।
ডানহাতি পেসার হাঁটুর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন। করেন মাত্র এক ওভার, ৬ বলে দেন ১৬ রান। পরে এক ওভারে দুইবার রানআপ শেষ করতে পারেননি। কিছুক্ষণ পর হাঁটুর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
স্ক্যানে দেখা গেছে, তার ডান হাঁটুর লেটারেল মেনিস্কাস ছিঁড়ে গেছে। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হার্ষিত মনে হচ্ছে না ভালো আছে। আজ আমরা জানতে পারব। যদি হার্ষিত ছিটকে যায়, আমাদের জন্য সেটা হবে বড় ধাক্কা। আমাদের অন্য কম্বিনেশন খুঁজতে হবে। কিন্তু আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’
হার্ষিতের ইনজুরি কতটা গুরুতর, সেটা নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিক বার্তা দেবে শিগগিরই। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে— মোহাম্মদ সিরাজকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।