বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এশিয়ান গেমস হকির বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ হকি দলের প্রস্তুতি শুরু হচ্ছে বৃহস্পতিবার। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের দুই শহর আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের হকির বাছাই হবে ওমানে। ২৫ মার্চ মাসকাটে শুরু হবে এশিয়ান গেমসে যাওয়ার লড়াই।
বৃহস্পতিবার সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে কোচের কাছে রিপোর্ট করবেন আমিরুল ইসলামরা। বিকেল ৩টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে খেলোয়াড়দের কুপার টেস্ট। জানিয়েছেন কোচ আশিকুজ্জামান। বাংলাদেশ হকি ফেডারেশন গেমস হকির বাছাইয়ে অংশ নেওয়ার জন্য প্রাথমিক ক্যাম্পে ৩৭ খেলোয়াড় ডেকেছে। কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আশিকুজ্জামানকে।
সর্বশেষ চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ অষ্টম হয়েছিল। বাছাই পর্বে বাংলাদেশ রানার্সআপ হয়ে টিকিট পেয়েছিল এশিয়ান গেমসে।
ক্যাম্প ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন-বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্লন, নুরুজ্জামান নয়ন, আশরাফুল হক সাদ, ইয়াসিন আরাফত হিমেল, মাহমুদ হাসান, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিটুল, সোহানুর রহমান সবুজ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহেদী হাসান, মেহরাব হোসেন সামিন, আমান শরীফ অভয়, রোমান সরকার, প্রীতম রায়, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, আনভির রহমান, শহীদুর রহমান সাজু, তৈয়ব আলী, রাহিত হোসেন জীবন, ওবায়দুর হোসেন জয়, নাঈম উদ্দিন, রাকিবুল হাসান রকি, আরশাদ হোসেন, পুস্কর ক্ষীসা মিমো, মাহবুব হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক, আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন, তানজিম আহমেদ, রাজিব দাস, শিমুল ইসলাম ও খালেদ মাহমুদ রাকিন।