বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর এক বিবৃতিতে, পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পিসিবিকে তাদের অবস্থান থেকে না সরার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকমান আকমল। এছাড়া আইসিসির চরম সামালোচনাও করেছেন তিনি।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
ইউটিউব চ্যানেল গেম প্ল্যান-এ কামরান আকমল বলেন, পিসিবির পিছিয়ে আসা উচিত হবে না। আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারত ম্যাচ বয়কটের ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে। আইসিসি কি ঘুমিয়ে ছিল যখন এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল? তারা কি ঘুমাচ্ছিল যখন ভারত বলেছিল তারা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, শুধু নিরপেক্ষ ভেন্যুতে খেলবে?
তিন বছর আগেই আইসিসির ভাবা উচিত ছিল জানিয়ে তিনি আরও বলেন, দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কতবার পাকিস্তান ভারতে খেলেছে। এ সব ব্যাপারে আইসিসির তিন বছর আগেই ভাবা উচিত ছিল।