বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লম্বা সময় পরে বাংলাদেশে এসেছেন ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতিময় পেসার শোয়েব আখতার। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করবেন তিনি। সাবেক এই পেসার জানান, কাজ করতে মুখিয়ে আছেন তিনি। এমন একটা সুযোগের অপেক্ষায়ও ছিলেন। কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেট উন্মাদনা এবং তাকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করেছেন এই সাবেক পেসার।
তিনি বলেন, ‘আমি জানতামই না, পাকিস্তানের মতো আমি বাংলাদেশেও জনপ্রিয়। প্রথমবার এখানে নামার পরই জানতে পারি। এটাই আমার বাংলাদেশের প্রথম স্মৃতি। কখনো বাংলাদেশে কোচিং করানোর সুযোগ আসলে, চ্যাম্পিয়ন হৃদয়ের মানুষের জন্যই তা গ্রহণ করবো। অনেক দিন পর বাংলাদেশে আসলাম। এখানে আসতে পেরে আমি খুশি।’
বিপিএলে তাসকিন আহমেদের সঙ্গে কাজ করবেন শোয়েব। তাসকিনকে তিনি এশিয়ার অন্যতম সেরা বোলার মনে করেন। তাসকিন তার গতির রেকর্ড ভেঙে দিক এমনটা চান বলেও উল্লেখ করেন। পরামর্শ দেন গতিময় পেসার নাহিদ রানাকেও, ‘ওকে চাপ নিতে হবে। কঠোর অনুশীলন করতে হবে। বোলিং করে যেতে হবে। বোলিংয়ের কৌশল রপ্ত করতে হবে। আমার সঙ্গে দেখা হলে অনুশীলনের কিছু গোপন বিষয় ওকে শিখিয়ে দেব।’
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের প্রশংসা করেছেন শোয়েব। বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান পেস বোলিং কোচ শন টেইট সেরা পছন্দ বলেও উল্লেখ করেছেন, ‘আমি মনে করি, শট টেইট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা বোলিং কোচ। সে খুব সৎ ব্যক্তিও। সে থাকলে আমার এখানে কাজ করার কোন দরকার পড়বে না। অসাধারণ একটা পেস বোলিং ইউনিট নিয়ে সে কাজও করছে। আমি মনে করি, বিশ্বকাপে তারা ভালো করবে।’
বিপিএলে যুক্ত হওয়া প্রসঙ্গে শোয়েব বলেন, ‘বিপিএল অনেক দিন ধরে দেখা হয়। অবশেষে যুক্ত হতে পারলাম। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যে কোন পর্যায়ে যুক্ত হওয়ার সুযোগ পেলে তা লুফে নিতাম। কারণ এদেশকে আমি অনেক ভালোবাসি। তারা ক্যারিয়ারজুড়ে আমাকে সমর্থন দিয়ে গেছে। আমি কিছু বাংলা শব্দও শিখতে চাই। কারণ এই ভাষাটাকেও আমি খুব ভালোবাসি। কিছু বাংলা শব্দ অবশ্য আমি বুঝতে পারি।’