বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তাঁর দপ্তর। রোববার (১৮ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ধরনের সংবাদের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রত্যাহার ও সঠিক তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে।
প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পদত্যাগের দাবি সম্পূর্ণ বানোয়াট। এতে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী নিষ্ঠার সঙ্গে নিজের দাপ্তরিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করছেন এবং সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে তাঁর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে একটি চিহ্নিত মহল অপপ্রচার চালাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে তিনি আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শন করেছিলেন, যে বিষয়ে তিনি আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ঘটনাকে কেন্দ্র করে তাঁর পদত্যাগের মনগড়া খবর প্রচার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী উল্লেখ করে বিভ্রান্তিকর প্রতিবেদন অনতিবিলম্বে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।