বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম, ভোট ১২ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী নারী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনের এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে ফরম সংগ্রহের পর তা যথাযথভাবে পূরণ করে আগামী শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে গত ১ অক্টোবর জাতীয় সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষিত হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।