বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বাংলাদেশ ও তুরস্কের জনগণের সম্পর্ক সাম্প্রতিক কোনো বিষয় নয়, বরং শত বছরের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত এবং আগামী দিনে এই বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।
সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকেরা অংশগ্রহণ করে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণ ও দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিষয়ক গভীর গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন কার্যকর ভূমিকা পালন করে থাকে।
দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব কেবল কয়েক দশকের রাজনৈতিক সম্পর্কের সমীকরণে সীমাবদ্ধ নয়; বরং দুই অঞ্চলের মানুষের মধ্যে রয়েছে শত বছরের আত্মিক ও ঐতিহ্যগত মেলবন্ধন, যা আগামীতে নতুন উচ্চতায় পৌঁছাবে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও আঙ্কারা ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক। এ ছাড়া বক্তব্য রাখেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, তুরস্কের সংসদ সদস্য মোস্তফা কায়া এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি এবং সিপিএসআরের চেয়ারম্যান ড. হাফিজুর রহমানসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা।