বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্যারিস্টার রুমিন ফারহানা -ছবি : সংগৃহীত
বিএনপিতে ফিরে যাওয়ার জন্য কোনো আবেদন করেননি এবং দলটিতে ফেরার কোনো ইচ্ছা বা কারণও দেখছেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থান জানান। পোস্টে রুমিন ফারহানা লেখেন, আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাইছেন, তিনি বিএনপিতে ফিরবেন কি না। তাদের উদ্দেশে রুমিন জানান, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনোই কোনো আবেদন করেননি। তার কোনো বক্তব্য বা আচরণ থেকেও আবার বিএনপিতে ফেরার ইঙ্গিত পাওয়ার কারণ নেই বলে মনে করেন তিনি।
পোস্টের সঙ্গে ‘কালবেলা’র একটি ফটোকার্ডও যুক্ত করেন রুমিন ফারহানা। ২২ নভেম্বর প্রকাশিত ওই ফটোকার্ডে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়।
সেখানে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত কয়েকজন নেতা ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
রিজভীর ওই বক্তব্যের প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করতেই রুমিন ফারহানা ফেসবুকে এ পোস্ট দিয়েছেন বলে প্রতীয়মান হয়।