বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান
সরকারি চাকরিতে কর্মরত প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছেন কি না, তা নজরদারিতে রাখছে সরকার। এ বিষয়ে সরকারের পর্যবেক্ষণ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এতে সমস্যা নেই। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় কেউ দলটির সঙ্গে সম্পৃক্ত থাকলে সেটি গুরুতর বিষয়। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে।
তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি। একই সঙ্গে সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারবে বলেও আশ্বস্ত করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দলটির নামে যেকোনো কর্মসূচি বেআইনি।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের কথাও জানান তিনি। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, গোপালগঞ্জে যৌথবাহিনী মোতায়েন রয়েছে। সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বলপ্রয়োগের বিষয়েও সতর্ক অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলপ্রয়োগ করতে পারে এবং আইনগতভাবে তাদের সেই অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা উচিত নয়।
অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।