বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী -ছবি : সংগৃহীত
পতনের পরও ফ্যাসিবাদী শক্তির তৎপরতা বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, দেশের ভেতরে ও বাইরে থেকে পতিত ফ্যাসিস্টরা বিভিন্ন ধরনের নাশকতা ও অরাজকতা চালাচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, পতনের পরও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই। তারা গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আগুন লাগানো ও বোমাবাজির মতো ঘটনা ঘটাচ্ছে। সড়ক, মহাসড়ক ও রেলপথেও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে তারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অস্থিরতা তৈরির অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তারা। তবে তাদের এ চেষ্টা সফল হবে না।
রিজভী আরও বলেন, পতিত হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে ফিরে এলেও তার দণ্ড বহাল থাকবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী আশা করেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি একটি শক্তিশালী ও প্রাণবন্ত সংগঠন হিসেবে প্রস্ফুটিত হবে।