বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মো. রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে উচ্চপর্যায়ের এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। নিজের এই দাবির সপক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল কিংবা ভিডিওতে দেখা যাওয়া গাড়িতে কারা অবস্থান করছিলেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, সংশ্লিষ্ট ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে প্রদর্শিত গাড়িতে চড়েই মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের প্রতিনিধিদল ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগের সত্যতায় অনড় থেকে তিনি জামায়াত নেতাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, মিয়া গোলাম পরওয়ার চাইলে তাঁর বিরুদ্ধে সরাসরি মানহানির মামলা করতে পারেন।