বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান -ছবি : সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গোলাগুলি এবং বিপুলসংখ্যক পর্যটক আটকে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরিস্থিতি মোকাবিলায় অনুমাননির্ভর তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাজেকের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক তথ্যের ভিত্তিতে এ বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে শফিকুর রহমান আরও বলেন, সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তিনি।
সাজেকের চলমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে সেখানে ভ্রমণে যাওয়া অনেক পর্যটক আটকে পড়েন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি সামনে এসেছে।