বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম -ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে স্বৈরাচার ও চাঁদাবাজরা এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, দলটির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, এই দুই রাজনৈতিক শক্তির কারণে দেশে শান্তি ফিরে আসছে না বলে তিনি মনে করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদের আত্মত্যাগের কারণেই তারেক রহমানের দেশে ফেরার পথ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, আগে যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে।
দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠার কারণে পণ্যের দাম বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রাজনৈতিক অঙ্গনে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন কঠিন হবে।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে নাহিদ ইসলাম নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় অন্যান্য বক্তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।